সোমবার, ০৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাসিস্টে ইউরোপ কাঁপাচ্ছেন ইয়ামাল, পেছনে ফেললেন হ্যারি কেইনকে

বয়স মাত্র ১৮, অথচ মাঠের পারফরম্যান্সে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। গোল করানোর দক্ষতায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের ছাড়িয়ে গেছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার অ্যাসিস্টের সংখ্যা ১২টি। ১১টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন।

রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। তার দারুণ এক পাস থেকেই ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফারমিন লোপেজ। এই অ্যাসিস্টের মধ্য দিয়ে চলতি মৌসুমে নিজের অ্যাসিস্টের সংখ্যা ১২-তে নিয়ে যান এই তরুণ ফরোয়ার্ড।

মৌসুমজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ইয়ামাল লা লিগায় এখন পর্যন্ত ৮টি এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৪টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে অ্যাসিস্টের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

তালিকায় ইয়ামালের পরেই আছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। তার অ্যাসিস্ট সংখ্যা ১১টি। এ ছাড়া আটটি করে অ্যাসিস্ট নিয়ে পরবর্তী অবস্থানে রয়েছেন তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুল।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে শুধু অ্যাসিস্ট নয়, সামগ্রিক পারফরম্যান্সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ইয়ামাল। ম্যাচে ছয়বার সফল ড্রিবলিং করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের জন্য তৈরি করেছেন সর্বোচ্চ সাতটি গোলের সুযোগ এবং তিনটি ক্রস দিয়েছেন। আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও অবদান রেখেছেন এই তরুণ তারকা। জিতেছেন দুটি ট্যাকল।

সব মিলিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ইয়ামাল। তার ধারাবাহিক পারফরম্যান্সে নতুন করে আলোচনায় এসেছে ইউরোপীয় ফুটবলে তার সম্ভাবনা ও সামর্থ্য।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গরুর খামার এখন মোবাইলের নিয়ন্ত্রণে, নওগাঁয় প্রযুক্তির নতুন চমক

অ্যাসিস্টে ইউরোপ কাঁপাচ্ছেন ইয়ামাল, পেছনে ফেললেন হ্যারি কেইনকে

প্রকাশের সময় : ০৬:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬