মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে চার রাতে চার বাসে আগুন, আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিক

ঢাকার ধামরাইয়ে টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে পৌরশহরের যাত্রাবাড়ী এলাকায় উপজেলা ভূমি অফিসের কাছে পার্কিং করে রাখা হামজা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির সব আসন পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা শুরু হয়। বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। পরদিন শুক্রবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ ছাড়া শনিবার গভীর রাতে ধামরাই-ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। সর্বশেষ সোমবার রাতে যাত্রাবাড়ী এলাকায় হামজা পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় বাসের আসনসহ ভেতরের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামজা পরিবহনের মালিক মো. লালন মিয়া বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। গত পাঁচ-ছয় বছর ধরে পরিবহন ব্যবসা করছি। গার্মেন্টসকর্মীদের আনা-নেওয়া ও যাতায়াতের কাজে আমার বাসগুলো ব্যবহার করা হয়। আমার গাড়ির কী দোষ ছিল? কেন এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো?’

এর আগে শনিবার রাতে পুড়ে যাওয়া বাসটির মালিক ধামরাই ইউনিয়নের শরীফবাগ গ্রামের লুৎফর রহমান বলেন, ‘প্রতিদিন বাসটি ওই স্থানে রাখা হয়। শনিবার ভোররাতে দুর্বৃত্তরা আমার বাসে আগুন ধরিয়ে দেয়। আমি কোনো রাজনীতি করি না। তারপরও কেন আমার গাড়ি পুড়িয়ে দেওয়া হলো? আমি এ ঘটনার বিচার চাই।’

শুক্রবার রাতে পুড়ে যাওয়া পল্লী সেবা পরিবহনের মালিক ও সূতিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তাঁর বাসে অগ্নিসংযোগ করেছে। এতে বাসের আসনগুলো পুড়ে গেছে। বাসটি দিয়ে পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করা হতো।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।

টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এনএসআই পরিচয়ে চার মাস চাঁদাবাজি, কাপ্তাইয়ে আটক

ধামরাইয়ে চার রাতে চার বাসে আগুন, আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিক

প্রকাশের সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬