শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

জুলাই অভ্যুত্থানের পর ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে পালিয়ে আশ্রয় নেন।

বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন চিকিৎসা।

পলাতক নেতার বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। তবে চিকিৎসকরা অবস্থা বেশ সংকটজনক বলেই জানিয়েছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার 

পলাতক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

প্রকাশের সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬