সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
চলতি মৌসুমের সর্বনিম্ন

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

  • নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

পৌষের শেষ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ নওগাঁ।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এটিই এখনো পর্যন্ত এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এরআগে মঙ্গলবার (৬ জানুয়ারি) ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রার দিনে আজ আকাশে কুয়াশার আধিক্য তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। শীতের কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনমজুর আর খেটে খাওয়া মানুষের সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন।

রিকশাচালক ইয়াসিন আলী বলেন, সকাল-সন্ধ্যায় ঠান্ডায় হাত জমে যায়। কিন্তু না বের হলে পেট চলবে না ভাই। এখনও মাঘ মাস আসেনি। তারপরেও এতো শীত পড়ছে। সড়কে টেকা যাচ্ছে না শীতের জ্বালায়।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, একদিনের ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় শ্রমিকদের মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

চলতি মৌসুমের সর্বনিম্ন

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

প্রকাশের সময় : ০৯:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬