রবিবার, ৩১ মে ২০২৬,
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জন আটক

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নওগাঁয় পৃথক অভিযানে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

এসপি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জেলা শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে অভিযান চালানো হয়।

অভিযানে প্রশ্নফাঁস চক্রের মূলহোতা আহসান হাবিব ও মামুনূর রশিদকে আটক করা হয়। তারা লাখ টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন সরবরাহ করতে চেয়েছিল বলে অভিযোগ আছে।
তিনি আরও জানান, হাবিব ও রশিদের দেওয়া তথ্যমতে একে একে প্রশ্নফাঁস চক্রের ১৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে প্রতারিত শিক্ষার্থী, ভুয়া শিক্ষার্থী ও অভিভাবক রয়েছেন।

অভিযানে তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়। আটক ১৮ জনের প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নদীর পানি বৃদ্ধিতে আত্রাইয়ে অর্ধশত বিঘা বাদাম ক্ষেত তলিয়ে, বিপাকে কৃষক 

নওগাঁয় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ১৮ জন আটক

প্রকাশের সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬