শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদের নেতৃত্বে পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানীসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। নিয়োগ পরীক্ষায় সমতা এবং স্বচ্ছতা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। গত শুক্রবারের নিয়োগ পরীক্ষায় তা লঙ্ঘন করা হয়েছে। আমরা চাই দ্রুত এই পরীক্ষা বাতিল করে পুণরায় পরীক্ষা নেওয়া হোক।

পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিগুলো হলো—

পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন করে তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে পাশাপাশি একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হলে এরসঙ্গে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ নিয়ে মুক্তির মোড়ে আসেন।

উল্লেখ্য, নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনে প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ ১৮ জনকে আটক করা হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার 

নওগাঁয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৪:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬