শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, শিগগিরই ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি প্রাথমিক শিক্ষা অধিদফতর। পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে বলে জানিয়েছে অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও তদন্তে এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এ কে মোহাম্মদ সামছুল আহসান আরও বলেন, দ্রুত পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন একদল নিয়োগপ্রত্যাশী। আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা নেওয়া; সব চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন করা এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন; স্বতন্ত্র কমিটি গঠন করে তার আওতায় সব পরীক্ষা নেওয়া; একই দিনে ও একই সময়ে একাধিক পরীক্ষা না নেওয়া; যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগে প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে, তাদের প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া; এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

ভারপ্রাপ্তের ভারে নুয়ে পড়ছে আত্রাইয়ের প্রাথমিক শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, শিগগিরই ফল প্রকাশ

প্রকাশের সময় : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬