রবিবার, ৩১ মে ২০২৬,
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় জাহিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস.এম. জাহিদুল ইসলাম (জাহিদ)-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নলডাঙ্গা প্রপান ফিলিং স্টেশন কার্যালয়ের সামনে প্রপান ফিলিং স্টেশনের সৌজন্যে পাঁচ শতাধিক দরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি, প্রপান ফিলিং স্টেশনের পরিচালক ও মাধনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকরাম হোসেন ডলারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুক্তার হোসেন, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্না, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগ শীতার্ত অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, প্রপান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এস.এম. জাহিদুল ইসলাম (জাহিদ) প্রতিবছরই অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদে ঈদ সামগ্রী প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ও নতুন পোশাক উপহার, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নদীর পানি বৃদ্ধিতে আত্রাইয়ে অর্ধশত বিঘা বাদাম ক্ষেত তলিয়ে, বিপাকে কৃষক 

নলডাঙ্গায় জাহিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ০৫:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬