রবিবার, ৩১ মে ২০২৬,
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে আত্মগোপনে থাকা নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা মনির মারা গেছেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির (৩৫) আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) মৃত্যু বরণ করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মনির একাধিক মামলায় অভিযুক্ত থাকায় গ্রেফতার এড়াতে কিছুদিন ধরে নওগাঁর আত্রাই উপজেলার বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

সাবেক মেয়রের মৃতদেহ তার নিজ গ্রামে, নলডাঙ্গা উপজেলার ডাকাতিয়া ভিটা (ছাতারভাগ) এ আনা হয়েছে। মনিরুজ্জামান মনির স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক মহলে তার অকাল মৃত্যুকে শোকজনক ঘটনা হিসেবে নেওয়া হয়েছে। স্থানীয়রা বলেন, মনির ছিলেন সক্রিয় রাজনৈতিক নেতা এবং পৌর এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নদীর পানি বৃদ্ধিতে আত্রাইয়ে অর্ধশত বিঘা বাদাম ক্ষেত তলিয়ে, বিপাকে কৃষক 

আত্রাইয়ে আত্মগোপনে থাকা নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা মনির মারা গেছেন

প্রকাশের সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬