শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬,
১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রাবির সাবেক ছাত্র নেতা মতিনের গণসংযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ মতিউর রহমান (মতিন)-এর নেতৃত্বে কলস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়নের জিগরী বাজার ও কাঁকফো বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি সাজাহান আলী, থানা যুবদলের সাধারণ সম্পাদক হানিফুর রহমান হানিফ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিন আহমেদ স্বাধীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগকালে মোঃ মতিউর রহমান (মতিন) বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কলস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

এ সময় নেতাকর্মীরা বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন। কর্মসূচিকে কেন্দ্র করে জিগরী বাজার ও কাঁকফো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

তথ্য সংগ্রহে গিয়ে আত্রাই এলজিইডি অফিসে সাংবাদিক হেনস্তা 

বাগাতিপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রাবির সাবেক ছাত্র নেতা মতিনের গণসংযোগ

প্রকাশের সময় : ০৬:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬