শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬,
২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মান্দায় ধানের শীষের প্রার্থী টিপুর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের পরানপুর উচ্চবিদ্যালয় মাঠে ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

দুপুর গড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় যোগ দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান খোকা, ৭নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, ৩নং পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও দপ্তর সম্পাদক আমজাদ সোনা প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সভায় বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “মা-বোনেরা ও ভাইয়েরা, পরানপুরের এই জনসভায় আপনাদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি ও ধানের শীষকে মানুষ কতটা ভালোবাসে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের পবিত্র আমানতের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে সংসদে পাঠাবেন, ইনশাআল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, “মান্দার কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের উন্নয়নের জন্য এবং একটি মডেল মান্দা গড়ে তুলতে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ, আগামীতে একটি উন্নত মান্দা গড়ে উঠবে।”

প্রধান বক্তা শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, “ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে বলেন, “রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো, ইনশাআল্লাহ।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মান্দায় ধানের শীষের প্রার্থী টিপুর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা

মান্দায় ধানের শীষের প্রার্থী টিপুর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা

প্রকাশের সময় : ০৯:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬