শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬,
২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের লালপুরে আব্দুলপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে বিরতি দেয়। এ সময় মাহদী হাসান মুরাদ কিছু কেনার জন্য ট্রেন থেকে নামার সময় হঠাৎ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাটোরে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬