রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬,
২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাই থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সুপার থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন এবং পুলিশি সেবা প্রদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি থানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, টহল কার্যক্রম বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল ত্বরান্বিত করা, মাদক ও অপরাধ দমন কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানার অফিসার ইনচার্জসহ সকল কর্মকর্তা ও ফোর্সকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনে জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

মান্দায় ধানের শীষের প্রার্থী টিপুর নির্বাচনী জনসভা

আত্রাই থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ

প্রকাশের সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬