
নওগাঁ মান্দার ধানের শীষের বিজয়ী প্রার্থী ডা.ইকরামুল বারী টিপুকে প্রসাদপুর দলিল লেখক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ধানের শীষের বিজয়ী প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রসাদপুর বাসবভনে অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রসাদপুর দলিল লেখক সমিতির উপদেষ্টা আমজাদ হোসেন, প্রসাদপুর দলিল লেখক সমিতির সভাপতি রেজাউন নবী চঞ্চল, সাধারন সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সদস্য কিবরিয়া, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, সদস্য মিজানুর রহমান সহ আর অনেকে এবারে ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৮৬০ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,৬৫,৬৪৩ জন মহিলা ভোটার সংখ্যা ১৬৮,২১৩ জন এবং হিজড়া ৪ জন ভোট ভোট কেন্দ্র ১১৭ টি।
ডা.ইকরামুল বারী টিপু ধানের শীষের প্রতিকে নিয়ে এবারে ১ লক্ষ ৩৩ হাজার নয়শত চব্বিশ ভোট পেয়েছেন তার নিকটত প্রতিদ্বন্দ্বী জামাতের খন্দকার আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৯৭ হাজার ৫শত ৮৫ ভোট পেয়েছেন। ভোট গননা শেষে রাত ১১ টায় সহকারী রিটার্ননিং কর্মকর্তা ও (ইউএনও) আখতার জাহান সাথী বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করে। ফলাফল ব্যবধানের হিসাবে ৩৬ হাজার ৩৩৯ ভোটে বিজয়ী হন ডা. ইকরামুল বারী টিপু। এই আসনে গনভোটে হাঁ ভোট দিয়েছেন ১লক্ষ ৪৩ হাজার ২শত ৭৬ জন এবং না ভোট পড়েছে ৬৮ হাজার ৩শত ৯৩ জন। ভোটের শতকরা হিসাব ৭২.৪৪% পার্সেন্ট।
ডা. ইকরামুল বারী টিপু সাধারণত চিকিৎসক পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, করনা মহামারীর সময় নিজের জীবনের পরোয়া না করে তিনি নিজেকে জনগনের সেবায় নিয়োজিত রেখেছিলেন। এবং এখনো রেখে যাচ্ছে তিনি একজন বিএনপির ত্যাগি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। সে সয়ম তিনি মান্দার উন্নয়ন মুলুক কাজ করে জনগনের কাছে একজন ভাল ও ত্যাগী নেতা হিসাবে পরিচিত। মান্দায় সকল স্তরের তাকে অভিনন্দন জানাই এবং তারা সকলে আশা করেন। আগামী মান্দায় উন্নয়নের জন্য ডা. ইকরামুল বারী টিপু অনেক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি 


















