বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬,
১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার

রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা বিষয়ের উপর নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখার আমীর ডা: মো: আনজির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী শামিনুর ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো: খবিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শুরা সদস্য ও রাণীনগর উপজেলার সাবেক আমীর এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা ইবনে আব্বাস।

এছাড়া বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে রাণীনগর প্রেসক্লাব, রাণীনগর উপজেলা প্রেসক্লাব এবং প্রেসক্লাব রাণীনগরের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গলার্থে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার

প্রকাশের সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬