রবিবার, ২৮ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ঐক্যবদ্ধভাবে মাদক ও দুর্নীতিমুক্ত আত্রাই গড়ে তুলতে চাই-এমপি রেজু শেখ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে মাদক ও দূর্নীতিমুক্ত আত্রাই গড়ে তুলতে চাই। মাদক ও দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। আর্থসামাজিক উন্নয়নের জন্য এ ব্যাধিটি বড় প্রতিবন্ধক। তাই উপজেলা প্রশাসন থেকে শুরু করে সমাজের সকল স্তরকে দুর্নীতিমুক্ত করতে হবে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য সামাজিক স্থিতিশীলতা প্রয়োজন। তাই আইন শৃঙ্খলা রক্ষার মধ্যদিয়ে সমাজকে স্থিতিশীল রাখতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে মেধা ও তারুণ্যের সামন্বয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর আবারও গণতান্ত্রিক পন্থায় দেশ এগিয়ে যেতে শুরু করেছে। এ অগ্রযাত্রা যেন বাধাগ্রস্থ না হয় এ জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ) আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিমিয় ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আবু আনাস, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, আত্রাই থানার এসআই ইফতিখার আল-আমিন, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার 

আমরা ঐক্যবদ্ধভাবে মাদক ও দুর্নীতিমুক্ত আত্রাই গড়ে তুলতে চাই-এমপি রেজু শেখ

প্রকাশের সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬