শুক্রবার, ১৩ মার্চ ২০২৬,
২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত বাদমালঞ্চি এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লক্ষ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লক্ষ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকস কে ৩ তিন লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ান আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১১:১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬