মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই 

আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে ওই ব্যবসায়ী আত্রাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৬টা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাইয়ের মহাদীঘি নামক এলাকায়। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ব্যবসায়ী উপজেলার মহাদঘী উত্তরপাড়া হাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে।

ব্যবসায়ী শওকত হোসেন মোল্লা জানান,সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে এদিন বাড়ী থেকে বের হয়ে সড়কের ভাঙ্গা ব্রীজ এলাকায় গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। সময় মোটরসাইকেল যোগে ২৫/৩০ বছর বয়সী দুইজন ছিনতাইকারী সামনে এসে দাড়িয়ে ছুরি ধরে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ডান হাতে ছুরিকাঘাত করে কাছে থাকা ৩১হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর করিম বলেন,এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই 

প্রকাশের সময় : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬