শনিবার, ১৮ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে সহকারী তহশীলদারের বিরুদ্ধে হুমকি ও অসদাচরণের অভিযোগ 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে এক সেবাগ্রহীতার সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেবাগ্রহীতা সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামের সমসের আলীর ছেলে আইয়ুব আলী। তিনি অভিযোগে বলেন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ৬৯ শতক জমির মালিকানা নিয়ে একই উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জাফের আলীর স্ত্রী মনোয়ারা বিবির সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। এরই মধ্যে মনোয়ারা বিবি ওই জমি নিজের দাবি করে তাঁর নামজারি (খারিজ) বাতিলের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়।

আইয়ুব আলীর দাবি, তিনি আদালতে চলমান মামলার কাগজপত্র উপস্থাপন করে আবেদনটি বাতিলের অনুরোধ জানান। কিন্তু তহশীলদার মোস্তাফিজুর রহমান আদালতে বিচারাধীন বিষয়টি উপেক্ষা করে একতরফাভাবে সরেজমিন তদন্ত করেন এবং মনোয়ারা বিবির আবেদনের ভিত্তিতে তাঁর নামজারি বাতিলের প্রক্রিয়া শুরু করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি জানতে পেরে গত ১৭ জুন ভূমি অফিসে গেলে তহশীলদার তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন এবং নামজারি বাতিলের হুমকি দিয়ে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। পরে গত ১৩ জুলাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ অস্বীকার করে তহশীলদার মোস্তাফিজুর রহমান বলেন, “আমি কাউকে হুমকি বা অসদাচরণ করিনি। সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনা অনুযায়ী সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছি।”

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “অভিযোগটি এখনও আমার নজরে আসেনি। অভিযোগ পেয়ে থাকলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

চট্টগ্রামের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, নিচে পড়ে যান অর্থমন্ত্রীসহ অতিথিরা; পরে হুড়োহুড়িতে আহত ১০–১২

আত্রাইয়ে সহকারী তহশীলদারের বিরুদ্ধে হুমকি ও অসদাচরণের অভিযোগ 

প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬