মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, স্বপ্নপূরণ হলো নওগাঁবাসীর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু: শিক্ষামন্ত্রীর হাত ধরে উদ্বোধন

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলক উন্মোচনের পর তিনি ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বরণ অনুষ্ঠান

এরপর দুপুর সোয়া ১২টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ ও নবীন শিক্ষার্থী বরণ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, নওগাঁর ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শিক্ষামন্ত্রীর বক্তব্য: কর্মক্ষম জাতি গঠনে জোর

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে আরও বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ প্রতিষ্ঠা জরুরি। তাঁর ভাষ্যমতে, ২০২৮ সালের মধ্যে দেশের অর্ধেক জনসংখ্যা মধ্যবয়সী কর্মক্ষম পর্যায়ে পৌঁছাবে, তাই এখনই প্রস্তুতি নিতে হবে।

তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, শিক্ষার্থী সংকটে সেসব দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের তরুণরা উচ্চশিক্ষার প্রতি আগ্রহী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষাখাতকেই একটি বড় শিল্পে রূপান্তরের আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তার মূল্যায়ন

প্রতিমন্ত্রী মীর শাহে আলম একে নওগাঁবাসীর জন্য ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং পুরো উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দুয়ার খুলে দেবে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া

বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুতে নওগাঁ ও আশপাশের জেলার শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয়দের ভাষ্যে, ঘরের কাছে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হওয়ায় উত্তরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় শুরু হলো এক নতুন অধ্যায়ের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু: শিক্ষামন্ত্রীর হাত ধরে উদ্বোধন

উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত, স্বপ্নপূরণ হলো নওগাঁবাসীর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু: শিক্ষামন্ত্রীর হাত ধরে উদ্বোধন

প্রকাশের সময় : ০৯:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬