
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও র্যাব-১২, বগুড়ার সহযোগিতায় নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে তিন আন্তজেলা কুখ্যাত গরু চোর ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর রানীনগর, আত্রাই, বদলগাছি ও মহাদেবপুরে সাম্প্রতিক গরু চুরির ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালানো হয়। এর আগে তিনজনকে গ্রেপ্তারের পর তাদের তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়। এ নিয়ে মোট ছয়জন কুখ্যাত গরু চোর ও ডাকাত গ্রেপ্তার হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কৃষকের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় গরু চোরদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 














