রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প বৃষ্টিতেই আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, মশার উপদ্রবে দুর্ভোগে রোগী-স্বজন

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগের সামনের অংশসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকায় রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে জমে থাকা পানিতে মশা ও মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কাও দেখা দিয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, জলাবদ্ধতার কারণে অসুস্থ রোগীদের নিয়ে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে ওঠে।
রোগীর স্বজন হাসান আলী বলেন, “রোগী নিয়ে হাসপাতালে এসে দেখি চারদিকে পানি জমে আছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়।”
জানা গেছে, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিও দ্রুত নিষ্কাশন হয় না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই হাসপাতালের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে এবং মশা-মাছির উপদ্রব বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতাল এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। তাদের দাবি, বর্ষা মৌসুমে রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেন সংস্কার, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং হাসপাতাল চত্বর উঁচুকরণের উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার প্রধান সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। এর আগেও জনবল সংকট ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কারণে হাসপাতালটি সংবাদ শিরোনাম হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, “জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সমস্যাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই এ সমস্যার সমাধান হবে।”

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

অল্প বৃষ্টিতেই আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, মশার উপদ্রবে দুর্ভোগে রোগী-স্বজন

অল্প বৃষ্টিতেই আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে জলাবদ্ধতা, মশার উপদ্রবে দুর্ভোগে রোগী-স্বজন

প্রকাশের সময় : ১১:৪৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬