রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন, তিন জনের ২১ দিনের কারাদণ্ড

নওগাঁর আত্রাই উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে তিন জনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার বিহারীপুর এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার থাঐপাড়া গ্রামের মৃত আফজাল মইশালের ছেলে সাজামাল (৪৪), ব্রজপুর গ্রামের জাকিরুল খন্দকারের ছেলে নাজমুল খন্দকার (২৫) এবং বিহারীপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে আফজাল (৪৫)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাদের আত্রাই থানায় হস্তান্তর করা হলে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবন, তিন জনের ২১ দিনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬