বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ

নওগাঁর আত্রাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে লিমন হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত লিমন হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বসতঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন লিমন। রবিবার সকালে পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে দেখেন, তিনি ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ

প্রকাশের সময় : ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬