বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে ৩৬টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে ৩৬টি বুপ্রেনরফিন নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের চার রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ তৌহিদুল ইসলাম সেন্টু (৩৮) ও প্রিন্স প্রামানিক (৩০) নামে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার তৌহিদুল ইসলাম সেন্টু উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। প্রিন্স প্রামানিক একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ দুই শ্রমিক নিখোঁজ; উদ্ধার অভিযান চলছে

আত্রাইয়ে ৩৬টি বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬