
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট ও মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার এবং উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুণ্ডু, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, তৎকালীন আন্দোলনের বিভিন্ন স্মৃতি এবং শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ ও চেতনা লালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক 
















