শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের চেতনায় রাণীনগরে আলোচনা সভা ও সম্মাননা

নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একইসঙ্গে উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল এবং আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অন্যদিকে, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর উপজেলা শাখাও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে সাড়ে ১৯ লাখ টাকার ট্রাক্টর উধাও, তদন্তে পুলিশ

জুলাইয়ের চেতনায় রাণীনগরে আলোচনা সভা ও সম্মাননা

প্রকাশের সময় : ০৬:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬