
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি শুকনো গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৫ আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানার দোনাইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইসরাইল (৫৩), পিতা- ইনছের আলী, সাং উত্তর পাইকপাড়া, থানা ও জেলা নওগাঁর কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ সময় ইসরাইলের সহযোগী সুব্রত মালী (৪০), পিতা- প্রদীপ মালী, সাং হরেকৃষ্ণপুর, থানা বদলগাছী, জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ 















