
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা আরও সহজলভ্য ও কার্যকর করার লক্ষ্যে নওগাঁয় বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা হেকস/ইপার-এর বাংলাদেশ কান্ট্রি অফিস সভাটির আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান। এতে সভাপতিত্ব করেন হেকস/ইপার-এর পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার জেন্ডার, ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি সাইবুন নেসা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি আজাদুল ইসলাম আজাদ। হেকস/ইপার-এর টেকনিক্যাল অফিসার (রাইটস অ্যান্ড এনটাইটেলমেন্ট) পাপন কুমার সরকারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কায়সারুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাজু আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুকান্ত সাহা, যুগ্ম জেলা ও দায়রা জজ উৎপল ঘোষ, যুগ্ম জেলা ও দায়রা জজ সুরাইয়া বেগম এবং জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তারেক আজিজ।
এ ছাড়া সিভিল জজ মমিনুল হক, শিমুল সরকার, আতিকুর রহমান, ফারহানা সুলতানা, সুরাইয়া আফরিন, ইরিন আখতার ও আব্দুল্লাহ আল হোছাইন জোবাইর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সদস্য, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিচারিক সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















