শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তা নিহত, আহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত মোস্তাফিজুর রহমান ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত লিডার ছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরসংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বড়াল সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান পাবনা জেলার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। দুর্ঘটনার সময় নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনজন যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘাবাড়ী থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে বাঘাবাড়ী বড়াল সেতুর দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

সংঘর্ষে সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোস্তাফিজুর রহমান ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত লিডার ছিলেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় বাঁশঝাড়ে মিলল পরিত্যক্ত ওয়ান শ্যুটার পিস্তল

শাহজাদপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তা নিহত, আহত ২

প্রকাশের সময় : ১১:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬