
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা দিয়েছে আত্রাই দলিল লেখক সমিতি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আত্রাই দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে সংসদ সদস্যকে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব এ কে আজাদ পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, এস এম ফারুক বকত, সহসভাপতি ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম।

এ ছাড়া আত্রাই দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মো. খলিলুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. আফাজ উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান হাফিজ ও সাখাওয়াত জাহান নয়ন।
সংবর্ধনা অনুষ্ঠানে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক 


















