রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, ১১ জন গ্রেপ্তার

নওগাঁ সদর উপজেলার বলিহার ব্রিজ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ জানতে পারে, নওগাঁ সদর থানার বলিহার ব্রিজের কাছে সড়কের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা ও ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৭০ থেকে ৮০ জন সেখানে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে কয়েকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বলে দাবি পুলিশের। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জানমালের নিরাপত্তার স্বার্থে কর্তব্যরত পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পত্নীতলা উপজেলার মাহমুদপুরের মো. সাকিব হাসান (২২), চক খলিল পৌরইলের মো. জুবায়ের হোসেন (১৯), চক মহেশপুরের মো. মেহেদী হাসান ওরফে পলাশ (২৮), শুভরাজপুর কৃষ্ণপুরের মো. সাকিব (১৯) ও চকখলিল পৌরইলের মো. সামিউল (১৯); নওগাঁ সদর উপজেলার চকজিল চন্দ্রিপুরের মো. আমিনুল (৩৫); আত্রাই উপজেলার হাটকালুপাড়া চড়কতলার মো. সজল (২২), পাইকড়ার মো. শামীম প্রামাণিক (২৭) ও মো. শামীম উদ্দিন প্রামাণিক (২৩); মহাদেবপুর উপজেলার শ্রীরামপুরের মো. আরাফাত রহমান ওরফে আকাশ (১৯) এবং বামনছাতার মো. নাইম হোসাইন (১৯)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার বলেন, নওগাঁ জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো ধরনের কার্যক্রম দমনে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

নওগাঁয় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, ১১ জন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬