রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গুরুতর সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, যথাযথ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা না থাকলে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের ফলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিরা অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করলে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা না করে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রযুক্তিটির নিরাপত্তা ও নজরদারির কার্যকর কাঠামো তৈরিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গেটসের ভাষ্য, এ ধরনের নিয়ন্ত্রণ প্রযুক্তি শিল্পের ওপর কিছুটা অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। তবে এর ফলে এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না।

এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা বিল গেটসের এই সতর্কবার্তার কয়েক দিন আগে যুক্তরাজ্যের অ্যালান টুরিং ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে অত্যাধুনিক বা ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই নিয়ে সতর্ক করা হয়।

২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে এমন এআই তৈরি হওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে, যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভবিষ্যতের এআই প্রায় সব গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কাজে মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, কোনো এআই ব্যবস্থা এমন কৌশল তৈরি করতে সক্ষম হলে, যা মানুষ বা প্রতিষ্ঠান যথাযথভাবে মূল্যায়ন করতে পারে না, সেক্ষেত্রে এআইয়ের ওপর কার্যকর মানব নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

এতে সম্ভাব্য রাসায়নিক ও জৈবিক হুমকির পাশাপাশি তথ্যব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর এআইয়ের নেতিবাচক প্রভাবের আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান এর আগে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই অত্যাধুনিক এআই উন্নয়নে সাময়িক বিরতি, তৃতীয় পক্ষের মূল্যায়ন, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং চীনের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন।

এদিকে অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন চলতি দশকের শেষ নাগাদ এআই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন। প্রতিষ্ঠানটির অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হুবারিঙ্গও আগামী এক দশকে এমন ঘটনার সম্ভাবনা ১০ শতাংশের বেশি হতে পারে বলে মত দিয়েছেন।
তবে এআই নিয়ে এসব ঝুঁকির মাত্রা ও সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা

প্রকাশের সময় : ১১:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬