শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ধরা পড়লেন শিশু মাহফুজা হত্যা মামলার প্রধান আসামি

ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবলু শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকার মৃত আহমেদ শেখের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দার তারাকান্দি এলাকার ইদ্রিস আলী মোল্যার মেয়ে শিশু মাহফুজা আক্তারকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান বাবলু শেখ ও তাঁর সহযোগীরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মাহফুজা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক পূর্ববিরোধের জেরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহত শিশুটির বাবা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তার চাহিদাপত্রের ভিত্তিতে এসআরবি-১০-এর কেরানীগঞ্জ, ঢাকা কার্যালয় গোয়েন্দা নজরদারি জোরদার করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) ও এসআরবি-৬-এর একটি যৌথ আভিযানিক দল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

যৌতুকের জন্য স্ত্রীকে গুল খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে ধরা পড়লেন শিশু মাহফুজা হত্যা মামলার প্রধান আসামি

প্রকাশের সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬