রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় সিজার নিয়ে প্রতারণার অভিযোগ, নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার

নওগাঁর পোরশায় সিজারিয়ান অস্ত্রোপচারে নির্ধারিত চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত ব্যক্তিকে যুক্ত করার অভিযোগ উঠেছে আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের বিরুদ্ধে। অস্ত্রোপচারের পর এক নবজাতকের মৃত্যুতে দায়ের করা মামলায় হাসপাতালটির মালিক মো. আহসান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ জুলাই প্রসববেদনা নিয়ে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. আমিনের স্ত্রী খাদিজা খাতুন আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মোছা. শারমিন আক্তার তাঁকে সিজারিয়ান অস্ত্রোপচারের পরামর্শ দেন।

অভিযোগ রয়েছে, রোগীর স্বজনদের না জানিয়েই নির্ধারিত চিকিৎসকের পরিবর্তে অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে অস্ত্রোপচার করানো হয়। এরপর মা ও নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই সকাল ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।

এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে মামলার এজাহারভুক্ত আসামি হাসপাতাল মালিক আহসান হাবিবকে পোরশার সরাইগাছী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার শহরন্দ গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে অস্ত্রোপচারে কারা অংশ নিয়েছিলেন এবং তাঁদের চিকিৎসাগত যোগ্যতা কী ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

পোরশায় সিজার নিয়ে প্রতারণার অভিযোগ, নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬