রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ-জনতার তৎপরতায় উদ্ধার চোরাই মোটরসাইকেল, গ্রেপ্তার ২

নওগাঁর আত্রাইয়ে চুরি করে পালানোর সময় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) আত্রাই বাজার এলাকায় পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই বাজারে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ বছর বয়সী মো. আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। সে আত্রাই উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে মো. সাদিকুল ইসলাম সাজুকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় আত্রাই থানায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৯, তারিখ ১৪ অক্টোবর ২০২৬। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্তদের আটকের ঘটনায় পুলিশের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

পুলিশ-জনতার তৎপরতায় উদ্ধার চোরাই মোটরসাইকেল, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬