রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে অসহায়দের শাড়ি উপহার, নজরুলের সাহিত্যচর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক নিয়ামত আলী বাবু ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী একশো বিশ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

অন্যদিকে আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

আত্রাইয়ে অসহায়দের শাড়ি উপহার, নজরুলের সাহিত্যচর্চায় শিক্ষার্থীদের পুরস্কৃত

প্রকাশের সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬