রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নাটোর থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশের হাতে আটক

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে আত্রাই থানা এলাকায় পুলিশের তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আত্রাই-রাণীনগর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি চার্জার অটোরিকশার চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে অটোরিকশাসহ আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আটক নাসির উদ্দিন সাগর নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অটোরিকশাটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি নাটোর জেলার তেবাড়িয়া গ্রামে। তাঁর পিতার নাম মো. ইব্রাহিম হোসেন জাকির।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের সহায়তায় অটোরিকশাটি চুরি করা হয়। পরে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় আত্রাইয়ের চেকপোস্টে পুলিশের হাতে আটক হন তিনি।

এদিকে, খবর পেয়ে অটোরিকশার মালিক নাটোর জেলার নারায়ণকান্দি গ্রামের মো. লালু মিয়া আত্রাই থানায় উপস্থিত হয়ে গাড়িটি শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় ১৬ অক্টোবর আত্রাই থানায় ১৩ নম্বর মামলা রুজু হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আঞ্চলিক সড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা

চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নজরদারি বাড়িয়েছে নওগাঁ জেলা পুলিশ। রাতের বেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশের এ উদ্যোগে চোরাই যানবাহন উদ্ধার এবং আন্তজেলা অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

গঙ্গাচড়ায় চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে চালু হলো অ্যাম্বুলেন্স সেবা

নাটোর থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় পুলিশের হাতে আটক

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬