সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে ইটের দেয়াল কেটে কীটনাশকের দোকানে চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট

নওগাঁর রাণীনগরে কীটনাশকের দোকানের ইটের দেয়াল কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজারে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

দোকানমালিক বেলায়েত খন্দকার উপজেলার লোহাচুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে। তিনি সিনজেনটা কোম্পানির খুচরা বিক্রেতা হিসেবে ওই বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।

বেলায়েত খন্দকার জানান, শনিবার সারাদিন ব্যবসায়িক কার্যক্রম শেষে দোকানে তালা লাগিয়ে তিনি বাড়িতে চলে যান। রোববার সকালে দোকান খুলতে এসে দেখেন, চোরেরা দোকানের পেছনের ইটের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করেছে। এ সময় দোকান থেকে বিভিন্ন ধরনের কীটনাশকসহ প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রোববার সকালে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরে ইটের দেয়াল কেটে কীটনাশকের দোকানে চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট

রাণীনগরে ইটের দেয়াল কেটে কীটনাশকের দোকানে চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬