মঙ্গলবার, ২৬ মে ২০২৬,
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ের ভরতেঁতুলিয়া দারুল উলুম বেলী ক্বওমি মাদ্রাসায় সাধারণ সভা

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৪:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

oplus_0

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর আত্রাই ভরতেঁতুলিয়া দারুল উলুম বেলি কওমি মাদ্রাসায় আগামী ৫ জানুয়ারি নতুন শিক্ষার্থী ভর্তি উপলক্ষে  সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারী) মাদ্রাসা প্রাঙ্গণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলমগীর হোসেন প্রাং।সভা সঞ্চালনা করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক ইদ্রিস খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সাইদুল মেম্বার, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন প্রাং বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে কওমি মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাদ্রাসা থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজকে আলোকিত করবে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসায় ভর্তি করানো।” তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

জনপ্রতিনিধি সাইদুল (মেম্বার )বলেন, আপনার অন্তত পরিবার থেকে একটি সন্তান হলেও আমাদের মাদ্রাসায় পড়ার জন্য ভর্তি করে দিবেন। এ ব্যাপারে গ্রামের মানুষদের আগে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা ভালোভাবে মাদ্রাসাটি চালু করতে পারবো।

সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সফল ভর্তি কার্যক্রমের জন্য সবার সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয়।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

আত্রাইয়ের ভরতেঁতুলিয়া দারুল উলুম বেলী ক্বওমি মাদ্রাসায় সাধারণ সভা

প্রকাশের সময় : ০৪:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬