শনিবার, ০৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডদের পাশে এসপি তারিকুল ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৫:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গভীর রাতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাজারসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বেসরকারি সিকিউরিটি গার্ডরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সমাজের এই নীরব প্রহরীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি হলেও নিরাপত্তা রক্ষায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতকাল গভীর রাতে পত্নীতলা ও মহাদেবপুর এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুর বাজারে দায়িত্বরত প্রায় ১৫–১৬ জন বেসরকারি সিকিউরিটি গার্ডের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।

শীতের তীব্রতা বিবেচনায় মহাদেবপুর থানা কর্তৃক উপজেলা থেকে সংগৃহীত কিছু কম্বল বাজারে কর্মরত সিকিউরিটি গার্ডদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর প্রদান করে যেকোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে কাছে পেয়ে সিকিউরিটি গার্ডরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের দায়িত্বশীল ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর নৈতিক ও সামাজিক দায়িত্ব।

পুলিশ সুপার জানায়, জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও পরিবর্তন আসেনি -মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

শীতের রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডদের পাশে এসপি তারিকুল ইসলাম

প্রকাশের সময় : ০৫:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬