মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার, মাদক সেবনে একজনের ১৪ দিনের কারাদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ব্রজপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জাহানারা বিবি (৩৬), নবাবের তাম্বু গ্রামের ছাবের আলী প্রামাণিকের ছেলে খবির উদ্দীন (৫৬), হাবিবুর (৫০), ওহিদুল ইসলাম (৩৬) এবং সদুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম।

অন্যদিকে, গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার কাজীপাড়া এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ব্রজপুর গ্রামের মৃত কাজিমদ্দিনের ছেলে মাকসুদুর রহমান রুবেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরের রক্তদহ বিলে রাতের আঁধারে বৃক্ষনিধন

আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার, মাদক সেবনে একজনের ১৪ দিনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬