মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনএসআই পরিচয়ে চার মাস চাঁদাবাজি, কাপ্তাইয়ে আটক

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চার মাস ধরে মাসিক ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজারে মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে পুনরায় চাঁদার টাকা নিতে গেলে তাকে আটক করা হয়।

আটক সাইদুর রহমানের বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া। তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাট এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। মঙ্গলবার আবারও টাকা নিতে গেলে দোকানমালিকের সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি চন্দ্রঘোনা থানায় জানান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিচয় যাচাই-বাছাই করে সাইদুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

এনএসআই পরিচয়ে চার মাস চাঁদাবাজি, কাপ্তাইয়ে আটক

এনএসআই পরিচয়ে চার মাস চাঁদাবাজি, কাপ্তাইয়ে আটক

প্রকাশের সময় : ০৭:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬