
রাজশাহী-৪ বাগমারা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’র মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা বারো’টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার প্রয়োজনীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ ঘোষণা দেন।
এর খবর নির্বাচনী এলাকা বাগমারায় পৌঁছার পর থেকে নেতা- কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের মাঝ উচ্ছ্বাস, আনন্দ, শুকরিয়া আদায় করতে দেখা গেছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে ডিএম জিয়াউর রহমান জিয়া জনাকীর্ণ সাংবাদিকদের সামনে নানা প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, আমি আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছিলাম। প্রতিটি পাড়া-গ্রামে নেতা-কর্মীসহ সাধারণ জনগণের সাথে আমার যোগসূত্র রয়েছে। কোন গ্রামে কোন রাস্তায় মাটি ফেলতে হবে, কোন রাস্তা পাকাকরণ করতে হবে, কোন মসজিদ, মাদ্রাসা, মন্দির, সাসাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং বরাদ্দ এবং উন্নয়ন করতে হবে তা আমার জানা।
আশা করি, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দল মত নির্বিশেষে সবাই আমাকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করবেন। আমি বাগমারাকে মডেল বাগমারায় পরিণত করবো ইনশাআল্লাহ ।
অপর দিকে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে জানা গেছে, জামায়াত মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী আব্দুল বারী সরদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল জিএম কাদের) মনোনীত প্রার্থী ফজলুর রহমান এবং ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী তাজুল ইসলাম খানের তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তাঁরা মহামান্য হাইকোর্টে আ্যপিল করতে পারবেন।
রাজশাহী প্রতিনিধি: 













