মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

  • নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

শীত যেন কোনোভাবেই কমছে না উত্তরের জেলা নওগাঁয়। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে এ জেলায় শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ উঠানামা করছে ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের প্রকোপ। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সকাল ৯টা পেরিয়ে গেলেও এখনো দেখা মেলেনি সূর্যের। ছোট থেকে মাঝারি যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

নওগাঁর শৈলগাছী এলাকার কৃষক ইদ্রিস আলী বলেন, শীতের কারণে মাঠে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। সন্ধ্যার পর কনকনে শীত পড়ায় বাড়ি থেকেও বের হওয়া যায় না। শীতের মধ্যে কাজ করতে খুব কষ্ট হচ্ছে।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ জেলায় সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় দিনে সহজে সূর্যের দেখা মিলছে না, যার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

রাণীনগরের রক্তদহ বিলে রাতের আঁধারে বৃক্ষনিধন

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

প্রকাশের সময় : ০৬:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬