
নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে নওগাঁ সদর থানাধীন ২ নম্বর কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাইকপাড়া মোড় থেকে মাগুরাগামী পাকা সড়কের পাশে জনৈক উজ্জ্বলের পুকুরপাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মো. নুরু প্রামাণিক (৩৮) এবং একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. কালাম হোসেন (৫২)।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















