শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানেজিং কমিটি নেই বিদ্যালয়ে, ছুটির মেয়াদ ছাড়াই চিল্লায় সহকারী শিক্ষক!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৫১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার খনজোর জয়সাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় ছুটি অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়সের আলীর চিকিৎসাজনিত ছুটি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অসুস্থতার কথা জানিয়ে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করার পর তিনি চিল্লায় অবস্থান করছেন। তবে তাঁর ছুটির আবেদনে ছুটির শেষ তারিখ উল্লেখ নেই। বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও পুরোপুরি অবগত নন বলে জানা গেছে।

জানা যায়, গত ২৬ অক্টোবর অসুস্থতার কথা জানিয়ে ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন সহকারী শিক্ষক কায়সের আলী। তবে তিনি কত দিনের জন্য ছুটি নিয়েছেন, আবেদনে তার নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ নেই। পরে চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি চিল্লায় যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক কায়সের আলী বলেন, আমি ডাক্তার দেখিয়েছি। আমার বিশ্রামে থাকার প্রয়োজন রয়েছে। ডাক্তার দেখানোর পর চিল্লা দিচ্ছি। এতে আমার বিশ্রামও হচ্ছে, আবার চিল্লাও হয়ে যাচ্ছে।

ছুটির অনুমোদন এবং নির্দিষ্ট মেয়াদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অফিস ম্যানেজ করেই এসেছি। বিষয়টি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ওয়াজেদ বলেন, একজন শিক্ষক চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ছুটি নিতে পারেন। তবে এ ছুটি প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির মাধ্যমে অনুমোদিত হয়ে থাকে। চিকিৎসার পর কত দিন বিশ্রামের প্রয়োজন, চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে ছুটির মেয়াদ নির্ধারণ করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে ছুটির দিন নির্ধারণ করা হয় বলে তিনি জানান।

ওই শিক্ষকের চিল্লায় যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভাইস প্রিন্সিপাল বলেন, এ বিষয়টি তাঁর জানা নেই।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, যেকোনো ছুটির ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকতে হবে। নির্দিষ্ট তারিখ ছাড়া ছুটি গ্রহণের সুযোগ নেই। কেউ যদি নির্দিষ্ট তারিখ উল্লেখ না করে ছুটি নিয়ে থাকেন, তাহলে বিষয়টি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকা, ছুটির আবেদনে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ না করা এবং ছুটি অনুমোদনের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় ওই শিক্ষকের ছুটির আবেদন, অনুমোদনসংক্রান্ত নথিপত্র এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের কর্মীসভায় ঐক্যের ডাক, সংগঠন শক্তিশালী করতে নেতাদের আহ্বান

ম্যানেজিং কমিটি নেই বিদ্যালয়ে, ছুটির মেয়াদ ছাড়াই চিল্লায় সহকারী শিক্ষক!

প্রকাশের সময় : ০৮:৫১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬