শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাঠে ৫ টাকার ফুলকপি বাজারে ৩০! লাভের মুখ দেখছেন না কৃষক, পকেট কাটছে ভোক্তার

কার্তিকের শেষ দিকে শীতের হালকা আমেজ পড়তেই চুয়াডাঙ্গার বিস্তীর্ণ মাঠজুড়ে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির সমারোহ। মাঠের পর মাঠ ছেয়ে গেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, পটলসহ নানা ধরনের শীতকালীন সবজিতে। ফলনও হয়েছে বেশ ভালো। কিন্তু বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ক্ষেত থেকেই সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অথচ কয়েক হাতবদল হয়ে সেই সবজিই বাজারে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। এতে একদিকে লোকসানের মুখে পড়ছেন কৃষক, অন্যদিকে বাড়তি দামে সবজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের।

সরেজমিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর ও গোপালপুর গ্রাম ঘুরে দেখা গেছে, ক্ষেতের পর ক্ষেত সবুজের মাঝে সাদা ফুলকপিতে ভরে উঠেছে। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন ফসল পরিচর্যা ও সংগ্রহে। তবে ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় তাদের মধ্যে বিরাজ করছে হতাশা।

লক্ষ্মীপুর গ্রামের প্রান্তিক কৃষক রবিউল ইসলাম ধারদেনা করে ২৫ কাঠা জমি বর্গা নিয়ে আগাম ফুলকপির আবাদ করেছেন। ফলন ভালো হলেও উৎপাদিত ফসল বিক্রি করতে গিয়ে পড়েছেন বিপাকে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সার, বীজ ও কীটনাশকের দাম অনেক বেশি। ঠিক সময়ে সারও পাওয়া যায় না। অনেক কষ্ট করে চড়া দামে উপকরণ কিনে ফসল ফলিয়েছি। কিন্তু এখন পাইকারেরা খেতে এসে যে দাম বলছেন, তাতে উৎপাদন খরচই উঠছে না। ৫ থেকে ১০ টাকা পিস বা কেজি দরে ফুলকপি কিনছেন ব্যবসায়ীরা। আমাদের কাছ থেকে পানির দামে কিনে নিয়ে বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছেন। আমাদের দেখার কেউ নেই।”

কৃষকদের অভিযোগ, ক্ষেত থেকে কম দামে সবজি কিনে নিয়ে যাচ্ছেন পাইকার ও ফড়িয়ারা। তারা সরাসরি বাজারে সবজি নিয়ে বিক্রির চেষ্টা করলেও আড়তদার ও স্থানীয় মধ্যস্বত্বভোগীদের কারণে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না।

অনুসন্ধানে দেখা গেছে, কৃষকের ক্ষেত থেকে পাইকারি আড়ত এবং সেখান থেকে খুচরা বাজারে পৌঁছাতে কয়েক দফা হাতবদল হচ্ছে সবজি। প্রতিটি ধাপেই বাড়ছে দাম। পরিবহন ব্যয়, বাজারের খাজনা ও সরবরাহ খরচের কথা বলছেন ব্যবসায়ীরা। তবে এসব খরচের সঙ্গে মাঠপর্যায়ের দাম ও খুচরা বাজারের দামের বিশাল ব্যবধান কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতা ও সচেতন মহল।

চুয়াডাঙ্গার নিচের বাজারে সাপ্তাহিক বাজার করতে আসা ভ্যানচালক ইব্রাহিম আলী বলেন, “ব্যবসায়ীরা মাঠ থেকে কম দামে সবজি কিনে আনছেন। অথচ বাজারে অনেক বেশি দামে বিক্রি করছেন। এতে কৃষকেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি আমাদের মতো সাধারণ মানুষেরও বাজার করতে গিয়ে পকেট খালি হয়ে যাচ্ছে। অনেক সময় অর্ধেক বাজার করেই বাড়ি ফিরতে হয়। কারণ, আমাদের আয় তো বাড়েনি।”

এদিকে বাজারে সবজির দাম বাড়ার পেছনে পরিবহন ব্যয় ও অন্যান্য খরচকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

একই বাজারের খুচরা ব্যবসায়ী রতন আলী জানান, বর্তমানে ফুলকপি ও বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, শিম ৬০ টাকা, মেচুড়ি ৬০ টাকা, পটল ৩০ টাকা এবং শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এ ছাড়া পালংশাক, সবুজ শাক ও লালশাক ২০ টাকা আঁটি এবং ছোলার শাক ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী আলী হোসেন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক ও পিকআপের ভাড়া আগের তুলনায় বেড়েছে। এ ছাড়া পথে বিভিন্ন খরচ এবং পরিবহনের সময় কাঁচামাল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। এসব কারণে খুচরা পর্যায়ে সবজির দাম কিছুটা বেশি পড়ে। তবে মাঠপর্যায়ের দাম ও বাজারদরের মধ্যে এত বড় ব্যবধান কেন, সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

এদিকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার তদারকির আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, কৃষকেরা যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে জন্য কৃষক ও পাইকারদের মধ্যে সরাসরি সংযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে অযৌক্তিকভাবে সবজির দাম বাড়াতে না পারেন, সে বিষয়েও নজরদারি রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। খেত থেকে বাজার পর্যন্ত হাতবদলের নামে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা অতিরিক্ত মুনাফা করলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে চুয়াডাঙ্গায় শীতকালীন সবজির বাম্পার ফলন হলেও তার সুফল পাচ্ছেন না উৎপাদক কৃষকেরা। মাঠে যে সবজির ন্যায্যমূল্য মিলছে না, বাজারে সেই সবজিই কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ এবং কৃষক থেকে ভোক্তা পর্যন্ত কার্যকর বাজারব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের কর্মীসভায় ঐক্যের ডাক, সংগঠন শক্তিশালী করতে নেতাদের আহ্বান

চুয়াডাঙ্গায় মাঠে ৫ টাকার ফুলকপি বাজারে ৩০! লাভের মুখ দেখছেন না কৃষক, পকেট কাটছে ভোক্তার

প্রকাশের সময় : ১১:২৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬