শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ক্লিনিক থেকে নবজাতক নিখোঁজের অভিযোগ, বগুড়ায় ৮ দিন বয়সী শিশু উদ্ধার, আটক নারী

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্মের পর একটি নবজাতক নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার আট দিন পর বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে সাত থেকে আট দিন বয়সী একটি নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটিই নিখোঁজ নবজাতক বলে দাবি পুলিশের। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলার তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ওই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের একটি নবজাতক নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়ার আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী একটি নবজাতক রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, আটক নারী প্রথমে নিজেকে শিশুটির মা বলে দাবি করলেও পরে স্বীকার করেন, তিনি নবজাতকটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত মা-বাবার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশ হেফাজতে থাকবে।

শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হয়েছিল, আটক নারীর সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা কী এবং এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।

জানা গেছে, গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে করা একটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে তাঁর গর্ভে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর পরিবারের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়। অপর নবজাতকের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের আগে করা দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ থাকার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও করেন তাঁরা।

তবে নবজাতক নিখোঁজের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ। গত ৭ নভেম্বর সিজারিয়ান অস্ত্রোপচার করা চিকিৎসক, ক্লিনিকের মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং ক্লিনিক মালিক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁদের দাবি, ওই প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তানের তথ্য আসা ভুল ছিল। কীভাবে প্রতিবেদনে এমন তথ্য এসেছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলেও তাঁরা জানান।

এদিকে উদ্ধার হওয়া নবজাতককে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ডিএনএ পরীক্ষার ফল এবং পুলিশের তদন্তের মাধ্যমে শিশুটির প্রকৃত পরিচয় ও নিখোঁজের ঘটনার রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

আত্রাইয়ে যুবদলের কর্মীসভায় ঐক্যের ডাক, সংগঠন শক্তিশালী করতে নেতাদের আহ্বান

নওগাঁর ক্লিনিক থেকে নবজাতক নিখোঁজের অভিযোগ, বগুড়ায় ৮ দিন বয়সী শিশু উদ্ধার, আটক নারী

প্রকাশের সময় : ১২:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬