সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে পাকা ও কাটা ধান, ক্ষতিগ্রস্ত ২৮৫ হেক্টর জমি

বদলগাছীতে বৃষ্টির পানিতে ডুবছে আমন, ২৮৫ হেক্টর জমিতে ক্ষতি

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও দমকা বাতাসে নওগাঁর বদলগাছী উপজেলায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে নিচু এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে। একই সঙ্গে মাঠে কেটে শুকাতে দেওয়া ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এতে চলতি মৌসুমের ফসল ঘরে তোলা নিয়ে চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অধিকাংশ নিচু জমিতে পানি জমে আছে। কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে গেছে, আবার কোথাও বাতাসে হেলে পড়েছে পাকা ধানের গাছ। জমে থাকা পানিতে ডুবে থাকা ধানের শিষ থেকে অঙ্কুরোদগম ও পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যেসব কৃষক ধান কেটে মাঠে শুকানোর জন্য রেখেছিলেন। বৃষ্টির পানিতে কাটা ধান ভিজে যাওয়ায় সেগুলোতে পচন ধরার আশঙ্কা করছেন তাঁরা। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে এবং রোদ না উঠলে আমন ধানের উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার বেগুনজোয়ার গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, টানা বৃষ্টিতে তাঁদের এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পানি জমে গেছে। দ্রুত এসব জমির পানি নিষ্কাশন করা সম্ভব না হলে ধানের ব্যাপক ক্ষতি হবে। এতে কৃষকদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।

একই পরিস্থিতি বিরাজ করছে উপজেলার দেউলিয়া ও কাষ্টডোব গ্রামেও। সেখানকার কয়েকজন কৃষক ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। অনেক কৃষক ধান কেটে মাঠে শুকানোর জন্য রেখেছিলেন। কিন্তু বৃষ্টির পানিতে সেই ধান এখন নষ্ট হওয়ার পথে। আগামী দুই-তিন দিনের মধ্যে রোদ না উঠলে কিংবা ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় মোট ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে টানা বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় ২৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমনের পাশাপাশি মাঠে থাকা আগাম আলুসহ অন্যান্য রবিশস্যও বৃষ্টির কারণে কিছুটা ক্ষতির মুখে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে শেষ সময়ে টানা বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা বিপাকে পড়েছেন। ধানগাছ নুয়ে পড়া এবং জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে কৃষকদের বাড়তি শ্রম ও অর্থ ব্যয় করতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন এবং জমির পানি দ্রুত নিষ্কাশনসহ প্রয়োজনীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

এদিকে, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে দ্রুত ফসলি জমির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখক সম্পর্কে

জনপ্রিয়

কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৩

জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে পাকা ও কাটা ধান, ক্ষতিগ্রস্ত ২৮৫ হেক্টর জমি

বদলগাছীতে বৃষ্টির পানিতে ডুবছে আমন, ২৮৫ হেক্টর জমিতে ক্ষতি

প্রকাশের সময় : ০৫:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬